স্টাফ রিপোর্টার
পৌরসভায় বিভিন্ন এলাকায় আবদ্ধ পুকুর পরিষ্কার অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে কালীবাড়ী আবদ্ধ পুকুর পরিষ্কারের মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়।
করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র অংশগ্রহণে পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন, পৌরমেয়র আযূব বখ্ত জগলুল, নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, করর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সভাপতি মো.রেজওয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, পৌর কাউন্সিলার শেলী চৌহান ময়না, জেলা রোভার স্কাউটস লিডার মো.রায়হান উদ্দিন, এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স’র সভাপতি শহিদনূর আহমেদ, সাধারণ সম্পাদক দুর্জয় দও পুরকায়স্ত প্রমুখ।
পৌরমেয়র আয়ুব বখত জগলুল জানান, মাসব্যাপী পরিচ্ছনতা পর্যাক্রমে ধারাবাহিক ভাবে পৌরসভার প্রতিটি ওর্য়াডে এই কার্যক্রম চলবে।