প্বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ^ম্ভরপুরে খাদ্য বিষয়ক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে শিক্ষক, কৃষক, কৃষাণী, এনজিও প্রতিনিধি ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকুশেদুল হক, জামালগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান। প্রশিক্ষণে খাদ্যভিত্তিক পুষ্টি (ফলিত) বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা ও পুষ্টি বিষয়ের উপর শিক্ষক, কৃষক, কৃষাণী, এনজিও প্রতিনিধি ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও আন্তরিক হওয়ার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। এতে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।