- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্যানেল মেয়র তাপস চৌধুরীর সতর্কতামুলক প্রচারণা

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী ঘরে অবস্থান করার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শনিবার থেকে ৭ নং ওয়ার্ডর বিভিন্ন পাড়া-মহল্লায় সতর্কতামূলক প্রচারণায় নেমেছেন তিনি। তার ওয়ার্ডে করোনা পজেটিভ রোগী সনাক্ত হওয়ার পর তিনি হ্যান্ড মাইক যোগে সতর্কতামুলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণাকালে তিনি আতংকিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে ঘরে অবস্থান করার জন্য নাগরিকদের পরামর্শ দিচ্ছেন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য তিনি বলেছেন। স্বাস্থ্য বিধি , সতর্কতা অবলম্বন ও ঘরে অবস্থান করলেই করোনা মহামারী থেকে রক্ষা পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

  • [১]