- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্যারামেডিকদের সেমিনার

স্টাফ রিপোর্টার
‘ঔষধের যুক্তিক ব্যবহার’ বিষয়ে কমিউনিটি প্যারামেডিকদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা স্যানক্রেডের আয়োজনে শহরের কাজীর পয়েণ্ট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সেমিনার অনুষ্ঠিত হয়।  
সেমিনারের   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌতম রায়। এছাড়াও বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ফোকাল পার্সন ইলিমেন্ট হাজং, সুইস কন্ট্রাক্ট প্রজেক্ট অফিসার মাহমুদুল হাসান, স্যানক্রেড কর্মকর্তা পলাশ চিছাম, ফিল্ড ম্যানেজার উইলসন দালবৎ।
আলোচনা সভা শেষে দিনব্যাপী এই সেমিনারে প্যারামেডিক চিকিৎসকদের ঔষধের যুক্তিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন ডা. গৌতম রায়। ঔষধের যুক্তিক ব্যবহারের নীতিমালা, উপদেশ, সংক্রামক ব্যধি ও রোগের বিবরণ ও জীবাণুনাশক বিষয়ে নির্দেশনা দেন তিনি।
সুইস কন্ট্রাক্ট আস্থা প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে  জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৬ জন প্যারামেডিক চিকিৎসক অংশ নেন। #

  • [১]