- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রকল্প উপস্থাপনা ও বিতর্কে চ্যাম্পিয়ন জুবিলী

স্টাফ রিপোর্টার
৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপনায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান দল চ্যাম্পিয়ন হয়েছে। টিমের সদস্যরা হলেন মো. ইফতেখার মাহমুদ চৌধুরী, নাবিল, দূর্বার শামিত আদি, শাহরিয়ার আনান, অর্নব দাস নির্জন, মেহেদী হাসান তাসিন
বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করে জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র তানিম আহমেদ।
এদিকে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল। দলের সদস্যরা হলেন .প্রতীক রায়, আদনান হুমায়ূন শাহরিয়ার, দূর্বার শামিত আদি। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন ে দূর্বার শামিত আদি।
‘তথ্য প্রযুক্তির সদ্বব্যবহার: আসক্তি রোধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]