- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রকাশনা প্রকাশ হয়েছে কবি মোহাম্মদ সাদিক’র কবিতা সংগ্রহ

স্টাফ রিপোর্টার
খ্যাতিম্না কবি ড. মোহাম্মদ সাদিক’র রচিত কবিতাসমূহের সংকলন ‘কবিতা সংগ্রহ’ নামে প্রকাশিত হয়েছে। দেশের আরেক খ্যাতিমান শিল্পী ধ্রব এষের শৈল্পিক প্রচ্ছদশোভিত এই গ্রন্থ ২০১৬ সনের একুশে বইমেলায় প্রকাশ করেছে ধ্র“বপদ। বইমেলায় কাব্যসংকলনটি পাঠক আগ্রহের জায়গায় খুব ভাল অবস্থানে ছিল।  কবির ইতিপূর্বে প্রকাশিত কবিতাগ্রন্থ ‘আগুনে রেখেছি হাত’, ‘ত্রিকালের স্বরলিপি’, বিনিদ্র বল্লম হাতে সমুদ্রের শব্দ শুনি’, ‘কাদের সিদ্দিকীর টুপি ও অন্যান্য কবিতা’, ‘কে লইব খবর’, ‘তিন সত্যি ও বিবিধ কবিতা’ এর সবগুলো কবিতা এই গ্রন্থে সংকলিত হয়েছে। কবি তার কাব্যসংকলনটি উৎসর্গ করেছেন সুনামগঞ্জের মরমি কবি সৈয়দ শাহনূর, আফজল শাহ, রাধারমণ দত্ত, হাসন রাজা ও শাহ আব্দুল করিমকে। উল্লেখ্য কবি ড. সাদিক শহরতলির ধারারগাঁওয়ে জন্ম নেওয়া এবং পরে সরকারের নানা উচ্চ পদে দায়িত্ব পালন করা সুনামগঞ্জের এক কৃতি সন্তান। বর্তমানে তিনি পাবলিক সার্ভিস কমিশনের সম্মানীত সদস্য হিসাবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসাবেও প্রভূত সুনাম কুড়িয়েছেন। তিনি নাগরিলিপি নিয়ে গবেষণা করেছেন। সুনামগঞ্জসহ দেশের মরমি কবিদের জীবন ও সৃষ্টি তাঁর আগ্রহের ক্ষেত্র।

  • [১]