জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর’ এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচী শুরু হয়েছে। প্রকৃতি সুরক্ষায় ‘সবুজ সাথী’ নামে এই কর্মসুচি শুরু হয়। শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আটটি মাধ্যমিক বিদ্যালয়ে নানা জাতের বৃক্ষের চারা রোপন করা করা হয়েছে।
বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন স্টুডেন্টে’স কেয়ার জগন্নাথপুর এর আয়োজনে এবার উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুলে বৃক্ষরোপন করা হচ্ছে। গত ৩০ জুন থেকে উপজেলার মিরপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। আগামী ১৫ জুলাই এই কার্যক্রম শেষ হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুরের সভাপতি মাছুম মিয়া বলেন, প্রকৃৃতি, পরিবেশে ও জলবায়ুু পরিবর্তন রোধ কল্পে সবুজ সাথী প্রকল্প নামে আমরা এবার প্রকৃৃতি সুরক্ষায় বৃক্ষরোপন কর্মসুচি নিয়ে মাঠে কাজ করছি। এই কর্মসুচীর আওতায় একটি জগন্নাথপুর পৌরসভা ও আটটি ইউনিয়নের ৩০ মাধ্যমিক বিদ্যালয় ফলজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হচ্ছে। প্রতি স্কুলে তিনটি চারা রোপন করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসুচি অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে সংগঠনটি আত্মপ্রকাশের পর থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে তিনি জানান।
রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, জলবায়ুু পরিবর্তনে পৃথিবীর ভারসাম্য যখন হুমকির মুখে তখন প্রকৃতি সুরক্ষায় স্টুডেন্টে’স কেয়ার’র বৃক্ষরোপন কর্মসুচি সত্যিই প্রশংসনীয় উদ্যোগে। তাদের এই মহতি কার্যক্রমে এগিয়ে যাক সেই প্রত্যাশা রইল।