স্টাফ রিপোর্টার
মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময় সভা করেছেন জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যায় সার্কিট হাউসে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জেলা মৎসজীবী লীগের আহবায়ক অ্যাড. ইসলাম আলীর সভাপতিত্বে ও জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম বাবুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা ফনিভূষণ মালো।
এছাড়াও বক্তব্য রাখেন, মৎস্যজীবী লীগ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল আহমদ প্রমুখ।
মন্ত্রী এসময় প্রকৃত মৎস্যজীবীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।