দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে ১১ জন প্রার্থী বাছাইয়ে বৈধতা পান এবং বাদ পড়েন ৭ জন।
বাছাইয়ে বৈধ প্রার্থীরা হলেন গৌছ আলী, মো. চেরাগ আলী, চান্দ মিয়া, ছবদিল আলম, মো.বজলুর রহমান, মিজানুর রহমান, রহিম বাদশা,
মো. লিয়াকত আলী, সুনিল অধিকারী ও মহিলা প্রর্থী ফাহিমা বেগম মোছা. হুসনে আরা বেগম।
বাদ পড়েছেন মো. আ. ছাত্তার, মো. আনিছ আলী, আব্দুর রহিম, আব্দুল হক, মো.নুরুল হক, মো. শওকত আলী। আগামী ২২ শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।