ব্যারিস্টার এম এনামুল কবির ইমন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ ও জগন্নাথপুর পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে শিমুলবাঁক ও বিকালে জগন্নাথপুর পৌরসভায় মতবিনিয় সভা করেন তিনি।
শিমুলবাঁক ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি হাসনাত হোসেনসহ ইউপি সদস্য-সদস্যাগণ।
বিকালে জগন্নাথপুর পৌরসভায় আয়োজিত মতবিনিময় সভায় পৌর মেয়র আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর দিলাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ্যারিস্টার এম এনামুল কবির ইমন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, যুবলীগ নেতা হাবুল চৌধুরী। পরে রাতে কলকলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
নূরুল হুদা মুকুট
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট বৃহস্পতিবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ও সন্ধ্যায় সলুকাবাদ
ইউনিয়নে গণসংযোগ করেছেন।
বিকালে তিনি বাদাঘাট দক্ষিণ ও পরে সন্ধ্যায় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে নূরুল হুদা মুকুট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা করার আহবান জানান। পৃথক মতবিনিময়কালে বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ ও সলুকাবাদ ইউপি রওশন আলীসহ দুই ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যাগন উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নূরুল হুদা মুকুটের সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল করিম, শংকর দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য অ্যাড. রওনক আহমদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন, যুগ্ম আহবায়ক সোহেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা দিপংকর কান্তি দে, পাবেল আহমদ প্রমুখ।