- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রচারণা-তাহিরপুরে মুকুট

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফবিসিসিআই’র পরিচালক নুরুল হুদা মুকুটের তাহিরপুরে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকাল দুপুরে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য সদস্যাদের উপস্থ্িিততে মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান আয়ুব বখ্ত জগলুল, চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনা বাজার ইউপি     
চেয়ারম্যান রেজাউল করিম শামীম প্রমুখ।
পরে সন্ধ্যায় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে আরেকটি মতবিনিময় সভা করেন নূরুল হুদা মুকুট। সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান খসরুল আলম, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।

  • [১]