দ. সুনামগঞ্জ অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন চশমা প্রতীক নিয়ে বুধবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন। দরগাপাশা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিনের সভাপতিত্বে, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মো. ছুফি মিয়া, উপজেলা আওয়ামী লীগে নেতা তেরাব আলী, জসিম উদ্দিস, আব্দুল মুকিত, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুক মিয়া, যুবলীগ নেতা ছালেহ আহমদ হৃদয়, জুসেল আহমদ, কামরুল ইসলাম, সোহেল রানা, সৈয়দ হোসেন জায়গীরদার রানা, রুবেল মিয়া, দরগাপাশা ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়া, আবুল হাসান, আব্দুল হক, ফরিদুল ইসলাম কুটি, সমুজ আলী, এলাইস মিয়া, বদরুল ইসলাম, ফারুক আহমদ, পায়েল মিয়া, সদস্যা সিরিয়া বেগম, কবিতা রাণী দাস, বিভা রাণী দাস, জয়কলস ইউপি সদস্য মছকু মিয়া, আশরাফ আলী প্রমুখ। এর আগে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন জয়কলস ইউনিয়ন পরিষদ ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদে নির্বাচনী মতবিনিময় করেন।