স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট মোটরসাইকেল প্রতীক নিয়ে রবিবার দিনব্যাপি পৃথক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেছেন।
সকালে তিনি দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদ, দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক, বিকালে পশ্চিম বীরগাঁও ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে গণসংযোগ ও পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। প্রচারণাকালে তিনি জনপ্রতিনিধিদের মোটরসাইকেল প্রতীকে ভোট ও সার্বিক সহযোগিতার আহবান জানান।
রবিবার বেলা ১১ টায় সরমঙ্গল ইউনিয়ন পরিষদে চেয়াম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় যুবলীগ নেতা মকসুদ আলমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, সরমঙ্গল ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল আহমদ। মতবিনিময় সভায় সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংগঠক সেলিম আহমদ মিঠু, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম প্রমুখ।
দুপুর ১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় করেন নূরুল হুদা মুকুট। শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর জিতুর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, ইউপি সদস্য আহমদ আলী, নূরুল আমিন, আরজান মিয়া, সাইদুর রহমান, লাল মিয়া, হায়াতুর ইসলাম, মুজাহিদ মিয়া, মিজান মিয়া, মকবুল হোসেন, জেলা কৃষক লীগের সহ সভাপতি শংকর দাস, আওয়ামী লীগ নেতা জতীন্দ্র তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন মানিক প্রমুখ।
বিকাল ৩ টায় একই উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাদের সাথে টাইলা বাজারে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নূরুল হুদা মুকুট, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, পশ্চিম বীরগাঁও ইউপি সদস্য সাইদুর রহমান প্রমুখ।
পরে সন্ধ্যা ৬ টায় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় করেন চেয়্যারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট।
মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুছ সাত্তার, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নূরুল হক, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি সামছুল হক, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মকসুদ আলী প্রমুখ।