- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রচারণা-দ. সুনামগঞ্জে ইমন-মুকুট

পাগলাবাজার প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক ব্যারিস্টার এম এনামুল  কবির ইমন দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা, পাথারিয়া ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে পৃথক পৃথক মতবিনিময়  করেছেন। শুক্রবার দুপুর ২টায় উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে প্যানেল চেয়ারম্যান রুশন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
পরে বিকাল ৪টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের হল রুমে চেয়ারম্যান নূরুল  হকের  সভাপতিত্বে       মতবিনিময় সভা অনুষ্ঠিতে হয়। এসময় সাধারণ সদস্য ও মহিলা সদস্যগণ উপস্থিত ছিলেন।  
এদিকে সন্ধ্যা ৬টায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর কালামের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চেীধূরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি তহুর আলী, প্রতিমন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী আবুল হাসনাত, আওয়ামী লীগ নেতা জি এম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি প্রভাষক নূর হোসেন, যুবলীগের সাবেক আহ্বায়ক সেলিম রেজা, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক মিয়া, যুবলীগ নেতা কামরুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বদরুল আলম টিপু প্রমুখ।
দ. সুনামগঞ্জে মুকুট
পাগলাবাজার প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যার প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের  সাবেক সাধারণ  সম্পাদক, এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট দক্ষিণ সুনামগঞ্জের পূর্বপাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে  পৃথক মতবিনিময়  করেছেন। দুপুরে পূর্ব পাগলা ও বিকাল ৪টায় পূর্ব পাগলায় এ মতবিনিময় করেন। এসময় দুই পরিষদের চেয়ারম্যান, সাধারণ  সদস্য ও মহিলা সদস্যসহ উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আবুল কালাম, তাহিরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল    
কর, জেলা কৃষক রীগের ভারপ্রাপ্ত  সভাপতি শংকর দাশ, পূর্ব পাগলার সাবেক চেয়ারম্যান রফিক খান, জামালগঞ্জ যুবলীগ নেতা টুকু আহমেদ ও ছাত্রলীগ নেতা তানভীর আহমদ সোহান প্রমুখ।

  • [১]