- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রচারণা- ধর্মপাশায় মুকুট

ধর্মপাশা প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট ধর্মপাশায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুর দুইটায় ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিকুন্নাহার শিল্পী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির, জেলা যুবলীগের সাবেক  আহবায়ক অ্যাড. আব্দুল করিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ, প্রথমআলো প্রতিনিধি সালেহ আহমদ, যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, আমাদেরসময় প্রতিনিধি সাজিদুল হক সাজু, সুনামকণ্ঠ প্রতিনিধি চয়ন কান্তি দাস ও সুনামগঞ্জের ডাক প্রতিনিধি এমএমএ রেজা পহেল প্রমুখ। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট আসন্ন নির্বাচনে ভোটারদের সার্বিক  সহযোগিতা ও  সকলের কাছে দোয়া চান।

  • [১]