- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রচারণা- শাল্লায় ইমন-জামালগঞ্জে মুকুট

প্রচারণা-শাল্লায় ইমন
সুব্রত দাশ খোকন, শাল্লা
আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বারিস্টার এম এনামুল কবির ইমন বৃহস্পতিবার বিকাল ৪টায় শাল্লা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শাল্লার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সদস্যাদের সাথে মতবিনিময় ও ভোট প্রার্থনা করেছেন।  
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর পরিচালনায় ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নরেশ চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য     রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, শাল্লার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, বিবেকানন্দ মজুমদার বকুল, বিধান চন্দ্র চৌধুরী, জামান চৌধুরী ফুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের সদস্য লিপ্টন দাস, ব্রজলাল দাশ, হবিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য টিপু সুলতান, এলাছ মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি পলাশ চৌধুরী।  
আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে বারিস্টার ইমন সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরীর অফিস কক্ষে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া বেগম এর সাথে মতবিনিময় করেছেন। 
জামালগঞ্জে মুকুট
জামালগঞ্জ অফিস
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফবিসিসিআইয়ের পরিচালক নুরুল হুদা মুকুট জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়  সভা  করেছেন। বৃহস্পতিবার বিকালে বেহেলী বাজারে ইউনিয়ন পরিষদের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসীম তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,           
চেয়ারম্যান প্রার্থী  নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম  শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র  তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা শংকর দাস, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীজেন্দ্র লাল দাস, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, আওয়ামী লীগ নির্মাল্য কান্তি রায় সসীম, অসীত রায় চৌধুরী, শম্ভু  আচার্য, উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস, দলীয় নেতা এহসানুল করিম পারভেজ, অ্যাড. আব্দুল খালেক, ফারুক আহমদ, সারোয়ার হোসেন,  আনফর আলী টুকু, আবুল হোসেন, মনসুর আলম, জসীম উদ্দিন, শামীম আহমদসহ বেহেলী ইউপির সদস্যরা।

  • [১]