- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রচারণা শুরু জয়া সেনের

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের-২ (দিরাই-শাল্লা) আসনের আসন্ন উপ নির্বাচনে মহা জোট সমর্থিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার দিরাই পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে ১৪ দলীয় জোটের কর্মীসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও প্রচার সম্পাদক বিকাশ রায়ের যৌথ পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য    
 রাখেন, ড. জয়া সেনগুপ্তা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য ও  সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলু।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, সাংবাদিক দীপক চৌধুরী, সিরাজ উদ দৌলা তালুকদার, আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, জাতীয় পার্টির কেন্ত্রীয় কমিটির সদস্য জাহির আলী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, লুৎফুর রহমান এওর, অভিরাম তালুকদার, তাজুল ইসলাম, আতাউর রহমান, রঞ্জন রায়, মোহন চৌধুরী, সোহেল চৌধুরী, সায়েল চৌধুরী প্রমুখ।
নৌকা উন্নয়নের প্রতীক উল্লেখ করে প্রধান অতিথি ড. জয়া সেনগুপ্তা বলেন, দিরাই-শাল্লার উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে হবে। দিরাই-শাল্লার উন্নয়ন নিয়ে আমার প্রয়াত স্বামী যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নে আপনাদের সাথে নিয়ে আমি নিরলসভাবে কাজ করে যাব।  
প্রধান বক্তা আইয়ুব বখ্ত জগলু বলেন, মনোমালিন্য থাকতে পারে কিন্তু দল ও  দলের আদর্শ  ঠিক রেখেই কাজ করতে হবে। আওয়ামী লীগ করবেন আর নৌকার বিরুদ্ধে যারা প্রচারণা করবেন তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা দলীয় প্রধানের সিদ্ধান্ত অমান্য করে নৌকার বিরোধিতা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]