- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রজ্ঞাপন জারি, শান্তিগঞ্জে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শান্তিগঞ্জ উপজেলায় নির্বাচনী প্রজ্ঞাপন জারি করেছে উপজেলা নির্বাচন কার্যালয়। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশনায় এ প্রজ্ঞাপন জারি করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি তফসিল অনুযায়ী তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে তারিখ (২৮ নভেম্বর) ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা করার জন্য ৪ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
শিমুলবাঁক ও পাথারিয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, পশ্চিম পাগলা ও পূর্ব পাগলার দায়িত্বে উপজেলার কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, পশ্চিম বীরগাঁও ও দরগাপাশার দায়িত্বে মো. জাহিদুল ইসলাম এবং জয়কলস ও পূর্ব বীরগাঁওয়ের দায়িত্বে আছেন একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছি। প্রতি দুই ইউনিয়নে একজন করে রিটার্নিং কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করতে পারবো।

  • [১]