স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে দরিদ্র মেধাবী ছাত্র প্রণয় বর্মন কে নগদ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। প্রণয় বর্মন সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল তাঁর কার্যালয়ে মেধাবী ছাত্র প্রণয় বর্মন ও তার পিতা নারায়ন বর্মনকে ডেকে এনে ফুল দিয়ে বরণ করেন এবং তার মেডিকেলে ভর্তির বিষয়ে যে কোন সহায়তার জন্য আশ^াস প্রদান করেন।
এ সময় জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, তাহিরপুর উপেজলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক আবির হাসান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, মৎস্যজীবী লীগ সদস্য সচিব আজিজুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।