- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রতারণার মাধ্যমে মাংস বিক্রি – বৃটেনে দুই বাঙালি ব্যবসায়ীকে পাঁচ বছরের দন্ড

লন্ডন প্রতিনিধি
প্রতারণার আশ্রয় নিয়ে হারাম টার্কির মাংসকে হালাল ভেড়ীর মাংশ হিসেবে বিক্রি করার অপরাধে ইংল্যান্ডের পিটার বারার দুই বাঙালি ব্যবসায়ী কামাল রহমান (৫৪) ও তার বন্ধু মাহমুদর রহমান (৪৬) কে পাঁচ বছর করে জেল দিয়েছে লেষ্টার ক্রাউনকোর্ট। প্রতারণার মাধ্যমে ওই দু’ব্যবসায়ী  কাস্টমারদের কোয়াটার মিলিয়ন পাউন্ডের বেশী অর্থ হাতিয়ে নেয়। এই দুজন ২০১২ সালে ‘ডাচ বাংলা ডিরেক্ট লিমিটেড’ নামে ভুয়া কোম্পেনী প্রতিষ্ঠার মাধ্যমে জার্মানী থেকে এক’শ টন হারাম টার্কির মাংস আমদানী করে বোনলেস ভেড়ীর মাংস হিসেবে মিডল্যান্ড, লেষ্টারসহ বৃটেনের বিভিন্ন  এলাকায় রেষ্টুরেন্ট ও গোসারী শপে বিক্রি করে। ওই দু’জন  জার্মানী থেকে প্রতি কিলো হারাম টার্কির মাংস দুই পাউন্ড পঞ্চাশ পেনি হিসেবে আমদানী করে এবং হালাল ভেড়ীর মাংশ হিসেবে  চার পাউন্ড চোয়াত্তর পেনি থেকে সাত পাউন্ড পর্যন্ত কিলো হিসেবে বিক্রি করে। এরা ২১ মাসেরও বেশী সময় কাষ্টমারদের সাথে এভাবে প্রতারনা করে, ‘লেস্টার সিটিকাউন্সিল ও লেস্টার কাউন্সিল ট্রেডিং ষ্টেন্ডার্স ডিপার্টমেন্ট তদন্ত রিপোর্টে বলা হয় দু‘বছরে এরা ৩৮০,০০০ থেকে ৭০০,০০০ হাজার পাউন্ড লাভ করেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভুয়া লেভেলে উল্লেখ রয়েছে পিটার বারা বেইস মিট সাপ্লায়ার ‘ডাসবাংলা ডিরেক্ট লিমিটেড’।
বিচারক ট্রেগলস ডেবি বলেন, এই দুইজন আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্যে সাধারন কাস্টমারদের সাথে প্রতারণা করেছে। তারা শুধু আর্থিক ভাবেই লাভবান হয়নি এর মাধ্যমে ক্যালচারাল ও ধর্মীয় ভাবে প্রতারণা করেছে। জেনে শুনে মুসলমানদের হারাম খাওয়ানো অপরাধ।
আদালত এই ব্যবসা প্রতিষ্টানের সাপ্লায়ার্স অপর দু‘বাঙ্গালী (৫৬) বছর বয়সী মোহাম্মদ আনোয়ারুল হক ও তার পুত্র (২৫) বছর বয়সী মোহাম্মদ জোনাইদ হককে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। অভিযুক্তরা বৃটেনের বাংলাদেশী কমিউনিটিতে রেষ্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত।
অভিযুক্ত কামাল রহমানের বাড়ী সিলেটের জকিগঞ্জের মুহিতপুর গ্রামে তিনি লন্ডনের বাঙালি কমিউনিটিতে মুখতেড়া কামাল হিসেবে পরিচিত। জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র একাংশের প্রেসিডেন্ট এবং বালাদেশে ওয়ানসিটি নামে একটি প্রপার্টি ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে। তাঁকে মাঝে মাঝে লন্ডনের বিভিন্ন বাংলা টিভি চ্যানেলে জকিগঞ্জের শায়বাগ মাদ্রসা ও মসজিদের জন্যে ফান্ড কালেকশন করতে দেখা যায়। অপর অভিযুক্ত মাহমুদুর রহমানের বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
এর আগে গত ৯ মার্চ এই দু’জন লেষ্টার ক্রাউনকোর্ট ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ এপ্রিল আদালাত তাদের দোষী সাব্যস্ত করে রায় প্রদান করে।

  • [১]