জগন্নাথপুর অফিস
বিদেশ পাঠানোর নামে ৭ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অপরাধে প্রতারণা মামলায় জগন্নাথপুরের পিতা পুত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জগন্নাথপুর জোন রবিবার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তারা হলেন, জগন্নাথপুর উপজেলার মৃত. মতলিব মিয়ার পুত্র আবু সুফিয়ান জুনু (৫৪) ও তার পুত্র আবু পারভেজ রনি (২৮)।
জানা যায়, ফ্রান্স পাঠানোর কথা বলে দিরাই বড় নগদীপুর গ্রামের (বর্তমানে জগন্নাথপুরে বসবাসরত) নুরুল হকের পুত্র ফয়ছল হাসানের কাছ থেকে বিভিন্ন একাউন্টের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার টাকা নেয় জগন্নাথপুরের মৃত মতলিব মিয়ার পুত্র আবু সুফিয়ান জুনু (৫৪) ও তার পুত্র আবু পারভেজ রনি (২৮)। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তারা ফয়ছল হাসানকে ফ্রান্সে পাঠাতে ব্যার্থ হন । এর প্রেক্ষিতে বাদীপক্ষ তাদের দেয়া টাকা ফেরত চাইলে আসামীপক্ষ তা দিতে অস্বীকার করে এবং দেখে নেয়ার হুমকি দেয়। ফলে নুরুল হক আদালতের শরণাপন্ন হন। মামলা নং-১৮, তারিখ: ২৫/০৫/২০১৭ ইং। জিআর ৭৪/১৭ জগন্নাথপুর। আদালত পুলিশের মাধ্যমে তদন্ত করে ঘটনার সত্যতা খুজে পান। রবিবার তারা আদালতে জামিন নিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।