স্টাফ রিপোর্টার
সারা বিশ্বের ন্যায় সুনামগঞ্জেও ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। কভিড-১৯ মহামারীকালীন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির কর্মক্ষেত্র ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে চলতি বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘মহামারী-উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ’। এ উপলক্ষে শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে আলোচলা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়সহ অন্যান্যরা। এছাড়াও আলোচলা সভায় অনলাইনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় চলতি অর্থবছর অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন দুই হাজার পাঁচশ ব্যক্তির প্রত্যেককে চিকিৎসা অনুদান বাবদ ১০ হাজার টাকা করে প্রদান করছে। ২০০৭ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২ এপ্রিল দিবসটি পালনের সিদ্ধান্ত হয়। ২০০৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।