- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের পাশে বকুল চৌধুরী ও তার স্ত্রী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের টিফিনের জন্য প্রতিদিন ১০৫ টাকা অনুদান প্রদান করার ঘোষণা দিয়েছেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী    বকুল ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার চৌধুরী চিনু।
স্কুলটি সরকারিকরণ না হওয়া পর্যন্ত তাঁরা নিজেদের তহবিল থেকে নিয়মিত এই অর্থ প্রদান করবেন বলে জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্দ্বী স্কুল পরিদর্শনকালে এই ঘোষণা দেন অলিউর রহমান চৌধুরী বকুল।
টিফিনের জন্য অর্থ প্রদানের বিষয়টি তিনি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামানকে ফোনে অবগত করেছেন।  
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্দ্বী স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুল হক সরকার বলেন,‘ ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আজকে (সোমবার) আমাদের স্কুলে এসেছিলেন। স্কুলের শিক্ষার্থীদের টিফিনের জন্য তিনি প্রতিদিন ১০৫ টাকা করে দিবেন বলে আমাদের জানিয়েছেন। বিষয়টি আমরা জেলা প্রশাসক স্যারকে অবগত করব।’

  • [১]