- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রতিবাদে সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের কৈতক হাসপাতালের সামনের সরকারী ভূমি দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আলিফ যুব সংঘের সহযোগিতায় হাসপাতাল প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আব্দুর রহিম ও আলিফ যুব সংঘের সাধারণ সম্পাদক ফজলুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাউয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকী, জাউয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিক, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, মুরাদ হোসেন, মুজাহিদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, স্থানীয় আসকর আলী আক্কল, তকদ্দুছ আলী পীর, অধ্যক্ষ নাসির উদ্দিন, মাস্টার জসিম উদ্দিন, রুহুল আমিন তালুকদার, গোলাম আজম তালুকদার, মুহিবুর রহমান তালুকদার টুনু, আক্তার হোসেন তালুকদার, মাস্টার দেওয়ান আবুল কালাম প্রমুখ।
এসময় স্থানীয় আসক উদ্দিন, আকবর আলী, অজিত ভৌমিক কানু, এএসএ মিসবাহউজ্জান শিলু, আসাদুর রহমান, জয়নাল আবেদীন, নুনু মিয়াসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

  • [১]