- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রতিবেদন ব্যালেন্স করা হয়েছে

বিশেষ প্রতিনিধি
আঙ্গুরালি হাওর ও শনির হাওর একই নদীর দুই পাড়ে অবস্থিত। গত ৯ মে নদীর দুই পাড়ের নেয়া ছবিতে আঙ্গুরালি হাওরের ডিজাইন ক্রেস্ট লেভেল ৭.২০ মি. (চডউ) এবং শনির হাওরের ডিজাইন ক্রেস্ট লেভেল ৭.২০ (চডউ)। একই দিনে সুরমার পানির লেভেল ছিল ৬.৫২মি. (চডউ)। ১৮ মে মাঠ পর্যায় থেকে প্রেরিত তথ্য অনুযায়ী আঙ্গুরালি হাওরের বর্তমান লেভেল ৬.০১মি (চডউ) এবং শনির হাওরের ডিজাইন ক্রেস্ট লেভেল ৭.৪৬ মি. (চডউ)। একই দিনে সুরমার পানির লেভেল ছিল ৬.০১মি. (চডউ) এবং শনি ও আঙ্গুরালি হাওর এর কাছে পানির লেভেল ছিল ৫.২৬মি. (চডউ)। এসব তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় মাঠ পর্যায়ে বাস্তবায়িত কাজে একটি হাওরের সাথে পাশাপাশি আরেকটি হাওরের কোন সামঞ্জস্য নেই। কাজ বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের উদাসীনতা এবং দায়িত্বহীনতা ছাড়াও মাঠ পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণের মনিটরিং এর অভাব ফুটে উঠেছে। এমন দৃশ্যমান অসংগতি পেয়েও তদন্ত কমিটি অবহেলার বা দায়িত্বহীনতার জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের কিংবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেনি। রাজনীতিবিদরা বলেছেন,‘তদন্ত প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ না করে, ব্যালেন্স করা হয়েছে।’
পানি সম্পদ মন্ত্রণালয়ের তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়েছে, মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণের সাথে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। কাজ নিয়ে ব্যর্থ ঠিকাদারদের নিয়মিত উপস্থিতি পানি উন্নয়ন বোর্ডের সুনাম ক্ষুন্ন করেছে। নামে বেনামে চেনামুখের ঠিকাদার কাজ পাচ্ছেন এবং মাঠ পর্যায়ে কাজে গাফিলতি করছেন, যা স্থানীয় জনগণ বারে বারে কমিটির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে।    বিপর্যয়ের সময়ও ঠিকাদারদের বাঁধের কাছে পাওয়া যায়নি। জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার যোগাযোগ করেও ঠিকাদারদের উপস্থিত করাতে পারেন নি।
ইউএনও, বিশ্ব্ম্ভরপুরের উদ্ধৃতি দিয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয়বার ডাকার পরও ঠিকাদার একজন শ্রমিক সর্দারকে পাঠিয়েছেন। উন্নয়ন প্রকল্পে ঠিকাদারের মাধ্যমে যে সকল কাজ করা হয়েছে বা হওয়ার কথা ছিল, সে ক্ষেত্রে অভিযোগ সবচেয়ে বেশি। অনেকে কাজ নিয়ে কোন কাজই শুরু করেন না এমন উদাহরণও রয়েছে।
যেমন-জেলার ৬টি হাওরে (মাটিয়ান হাওর ঠিকাদার মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শাহীন আহমদ, নাইন্দার হাওর-মেসার্স খন্দকার শাহীন আহমদ, খাই হাওর-মেসার্স খন্দকার শাহীন আহমদ, গুরমার হাওর-সজীব রঞ্জন দাশ, টাংগুয়া হাওর-মাহীন কনস্ট্রাকশন, ঘোড়াডোবা হাওর-সজীব রঞ্জন দাশ, টাংগুয়ার হাওর-মেসার্স খন্দকার শাহীন আহমদ) নিয়োগকৃত ঠিকাদারদের কাজ শুরু না করার তথ্য এবং বাঁধগুলোর টপ লেভেল ও ডিজাইন লেভেলের তথ্যের মধ্যে গড়মিল রয়েছে। (সর্বনি¤œ ০.৯৯মি. থেকে সর্বোচ্চ ৩.২৩ মি.)। এতে স্পষ্ট প্রমাণ হয় যে, ৬টি হাওরের কার্যাদেশ প্রদানে বাঁধগুলোর টপ লেভেলের যে তথ্য উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। দরপত্র আহবানের পূর্বেই প্রি ওয়ার্ক মেজারমেন্ট সংক্রান্ত তথ্য বাস্তবের চেয়ে কম দেখানো হয়েছে। ফলশ্রুতিস্বরূপ ঠিকাদারদের কম কাজ করে অধিক অর্থ প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে। তথ্য সরবরাহ এবং তথ্য উল্লেখের ক্ষেত্রেও এরূপ গড়মিল রয়েছে। প্রকল্প পরিচালকসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতা, সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রকৃত তথ্য সংগ্রহে গাফিলতির পর্যায়ভূক্ত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিপিবি’র সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ এই প্রতিবেদন প্রসঙ্গে বলেন,‘আমরা মনে করি তদন্ত কমিটি’র প্রতিবেদন দায়সারা গোছের। তারা দুর্নীতির আলামত পেলেও মামলা দায়েরের সুপারিশ করেননি। মনে হয়েছে ব্যালেন্স করার চেষ্টা করেছেন তারা। তাতে হাওরবাসী হতাশ হয়েছে।’

  • [১]