স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী ইউএসএইডে’র অর্থায়নে প্রতিবেশ প্রকল্পের উপকারভোগীদের এসব হাঁস ও হাঁসের খাবার বিতরণ করা হয়।
টাঙ্গুয়ার হাওর ভিত্তিক ২টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪১টি সার্বিক গ্রাম সমবায় সমিতির সদস্যদের মধ্যে জনপ্রতি ১৫টি হাঁস ও ৩০ কেজি করে হাঁসের খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। হাঁস ও হাঁসের খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রতিবেশ প্রকল্পের গভর্নেন্স অফিসার শাহাদাত হোসেন ও প্রকল্পের স্থানীয় কর্মীবৃন্দ।