স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ৩ দিনের সফরে সুনামগঞ্জে আসছেন আজ বুধবার। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি হলরুমে কর্মসংস্থান ব্যাংকের দক্ষিণ সুনামগঞ্জ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান, বেলা সোয়া ১১টায় জগন্নাথপুর উপজেলার নলজুর নদীতে মৎস্য পোনা অবমুক্ত, পৌণে ১২টায় শ্রীরামসী উচ্চ বিদ্যালয়ে শ্রীরামসী গণহত্যা দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করবেন তিনি। বিকাল ৩টায় সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে হ্যানিম্যান হোমিও সোসাইটির বর্ষপূর্তি ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা যোগ দেবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের বাংলোর কাছে সুনামগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন, ১০টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান, বেলা সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে উপজেলা যুবলীগের সম্মেলনে যোগদান করবেন তিনি।
২ আগস্ট শুক্রবার দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে আল ফেরদৌস কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে যোগদান, বিকাল ৪টায় জগন্নাথপুর উপজেলার শাহজালাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তেঘরিয়া গ্রামের ইতিহাস বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগদান শেষে সুনামগঞ্জ ত্যাগ করবেন তিনি।