- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে দুর্গোৎসব সম্পন্ন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতনী হিন্দু ধর্মের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার উপজেলার প্রতিটি মন্দিরে সকালে বিজয়া দশমী বিহীত পূজা সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে একের পর এক প্রতিমা বিসর্জন করা হয়। উপজেলায় মোট ২২টি পূজা মন্দিরে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।
মহানবমীতে উপজেলার কৃষ্ণনগরে কেন্দ্রীয় বর্ণালী সাবজনীন পূজা মন্দিরে ‘সম্প্রীতির বন্ধন’ আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর শাখার সাধারণ সম্পাদক  
 স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও বর্ণালী পূজা কমিটির সভাপতি শিক্ষক হরিষ চন্দ্র বর্মন রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজীর আহমেদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা সুলেমান তালুকদার, উপজেলা আ.লীগ ক্রীড়া সম্পাদক অলীমান তাং, যুবলীগ আহবায়ক জিয়াউল হক তুহিন, ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, প্রেসক্লাব সদস্য আশরাফুল ইসলাম পারভেজ প্রমুখ। অনুষ্ঠানে পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পূজায় অনুদান প্রদান করেন। উপজেলা যুবলীগ আহবায়ক জিয়াউল হক তুহিন ব্যক্তিগত অর্থায়নে উপজেলার প্রতিটি পূজা মন্দিরে শাড়ি ও ধুতি বিতরণ করেন।
এদিনে বাঘমারা পূজা মন্দিরে সম্প্রীতির বন্ধন আলোচনায় বক্তব্য রাখেন, আ.লীগ সভাপতি বেনজীর আহমেদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, বাদাঘাট(দ.)ইউপি চেয়ারম্যানপ্রার্থী আ.লীগ নেতা আব্দুল গণি, ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক কামরুল, বাদাঘাট(দ.) ইউপি পূজা উদযাপন কমিটির সভাপতি সুকেশ পাল প্রমুখ।
উপজেলা সদর বর্ণালী পূজা মন্দিরে শিশুদের অভিনীত দুর্গাকে কেন্দ্র করে ‘মহিষাসুর বধ’ নাটক, গীতাপাঠ প্রতিযোগিতা, নারীদের উলুধ্বনি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। লালারগাঁও স্কুল সংলগ্ন মন্দির ও জনতা বাজার পূজা মন্দিরে গীতা পাঠ প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল’র রচিত ‘গল্পে গল্পে শেখা’,গল্পের বই ‘নানান রঙ্গের গল্পগুলো’ ও ‘মহাপুরুষ চাই’ বই পুরস্কার হিসেবে বিতরণ, লখা পূজা মন্দিরে নানা কর্মসূচী সহ সম্মাননা প্রদান, কাইতকোনা পূজা মন্দিরে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে উপজেলার মন্দিরগুলো ছিল মুখরিত। বিশিষ্ট লেখক ধীরেন্দ্র দেবনাথ শ্যামল বিভিন্ন মন্দিরে বস্ত্র বিতরণ করেন।  

  • [১]