স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান বলেছেন, ‘যুবকরাই দেশের মূল শক্তি। যুব সমাজ যুগে যুগে দেশ ও রাষ্ট্র গঠনে এগিয়ে এসেছে। যুবকরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করছে। যুবলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগকে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টায় দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুবলীগের নেতাকর্মীরা দেশ ও জাতীয় উন্নয়নেও সহযোগিতা করছে।’ তিনি আরো বলেন,‘স্থানীয় সরকারের প্রতিষ্ঠান জেলা পরিষদের আগামী নির্বাচনে যোগ্য ও সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে। যিনি এলাকার উন্নয়নকে গুরুত্ব দেন এবং অতীতে উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন তাকেই নির্বাচিত করতে হবে।’
জেলা যুবলীগের আয়োজনে যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক যুবায়ের আহমদ অপু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীসহ জেলা কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। আলোচনা সভার শুরুতে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আলোচনা সভার প্রধান অতিথি মতিউর রহমান, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলসহ জেলা-উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে সন্ধ্যার পর মঞ্চে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন সিলেটে শিল্পীরা।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য অ্যাড. রওনক আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসানুল আহমদ উজ্জ্বল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন দোলন, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী রানা, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খালেদ মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বাবলু, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, যুগ্ম আহবায়ক মনসুর আহমদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. আকরাম হোসেন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ।