স্টাফ রিপোর্টার
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ বুধবার আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে। দুই গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেই ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের নেতৃত্বে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলীয় নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস ও জুনেদ আহমদ উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থক অংশ। এই অংশের নেতা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় ও অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলীয় নেতা কর্মীরা।
পরে এই অংশের নেতারা সংগঠনের হাসননগরের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন।
আলোচনা সভায় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে সকলকে শুভেচ্ছা জানান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি। সরকারি জরুরি প্রোগ্রাম থাকায় এই অনুষ্ঠানে দীর্ঘ সময় থাকতে পারেন নি এমএ মান্নান।
এখানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায় ও অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, জেলা কমিটির সদস্য সুবির তালুকদার বাপ্টু, রেজাউল আলম নিক্কু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আজাদ রুমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সাবেরীন সাবু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, সদস্য এবিএম ফজলুল করিম, আতিকুল ইসলাম আতিক, মোতাহের হোসেন আখঞ্জি শামীম, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, তারিক হাসান দাউদ, ফেরদৌসি সিদ্দিকা ও তৈয়ব কামালী।
বিকালে জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংগঠনের জেষ্ঠ্য সহসভাপতি নুরুল হুদা মুকুট সমর্থক অংশের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে সভাপতিত্ব করেন নুরুল হুদা মুকুট। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী’র সঞ্চালনায় এখানকার আয়োজনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম ও অবনী মোহন দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস ও জুনেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, জেলা কমিটির সদস্য আবুল কালাম, আসাদুজ্জামান সেন্টু, শামীম চৌধুরী, অমল কর, অমল চৌধুরী হাবুল, কল্লোল তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, যুবলীগ নেতা সবুজ কান্তি দাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ৭২ বছরে জনগণের ভালবাসায় গড়ে ওঠেছে আওয়ামী লীগ। তৃণমূলের কর্মীরাই দলের শক্তি। দলের সকল পর্যায়ের কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হবার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর জেষ্ঠ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন কাজে সকলকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।