ছাতক প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা আলী আশরাফ তাহিদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা এমরান আহমদ, দিদার
আলম মেম্বার, জহির উদ্দিন, জগলু মিয়া, আশরাফ হোসেন, গোলাম মোস্তফা, আব্দুল করিম চন্দন, ইব্রাহিম আলী, লিজন তালুকদার, সোনা মিয়া, সাদ আহমদ, আব্দুল কাইয়ূম, আবু বক্কর, পৌর যুবদলের সাধারন সম্পাদক খায়ের উদ্দিন, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন রফিক, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, যুবদল নেতা আবুল হোসেন, কুতুব উদ্দিন, কামাল হোসেন, আব্দুল মুমিন প্রমুখ।