- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রতিষ্ঠাবার্ষিকী-কৃষকলীগ

জেলা কৃষক লীগের
কেক কাটা
স্টাফ রিপোর্টার
কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শংকর চন্দ্র দাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেরুল আহমেদর পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট। উপস্থিত  ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা কৃষক লীগের সহ সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আনিচ্ছুজামান কাদির, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, সবুজ কান্তি দাস, রনজিত চৌধুরী রাজন, মিজানুর রহমান মিজান, রওনক আহমদ, সদর থানা কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, কৃষক লীগ নেতা যতীন্দ্র মোহন তালুকদার, জসিম উদ্দিন, সারাজ মিয়া, আমির উদ্দিন, সিকন্দর আলী, রজমান আলী, হীরা, অরুন, আপ্তর আলী প্রমুখ।  
বিশ্বম্ভরপুর ও ছাতক
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে সংগঠনের ৪৪ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলার পলাশ বাজার মাঠে উপজেলা কৃষক লীগের আয়োজনে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে র‌্যালি ও কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুকন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, বাদাঘাট  (দ.) ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মরম আলী, উপজেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শাহ জাহান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল আহমদ, কৃষকলীগ নেতা আনন্দ মোহন দাশ, উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতি কালি কুমার দাশ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, যুবলীগ সদস্য আঃ মালেক, আবু সালেহ, আজমান, বুরহান, সুকেশ, নিকলেশ,সফর আলী, সুলেমান।
এদিকে ছাতকে কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আ.লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের আহবায়ক বাবুল পালের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক সাজিমুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক জামিল আহমদ, কৃষকলীগ নেতা রাজা মিয়া, আব্দুল বারী ইদন আলী, কাইয়ুম মিয়া, সুরুজ আলী, যুবলীগ নেতা মামুন হাসান, রায়হান আলম, সুমন সরকার, ছাত্রলীগ ফাহিম শাহারিয়ার, শাহাদাত হোসেন, ইমন হোসেন, জাহেদ হোসেন, লোকমান মিয়া, তোজাম্মেল হোসেন প্রমুখ।
 

  • [১]