স্টাফ রিপোর্টার
আগামী ১১ নভেম্বর আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানমালা সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে জেলা যুবলীগ। শুক্রবার বিকালে শহরের কমরেড বরুণ রায় সড়কের প্রেসক্লাব মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও সদস্য অ্যাড. রওনক আহমদের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ, সদস্য জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস, অ্যাড. কল্লোল তালুকদার চপল, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, নিজাম উদ্দিন, আলী হোসেন পলাশ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহবায়ক এহনাসুল আহমদ উজ্জ্বল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দিপ্ত তালুকদার টিটু, তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক বাচষ্পতি রায় বাচ্ছু, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ
সম্পাদক বিদ্যুৎ সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাড. আকরাম হোসেন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান খোকন, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খালেক মাহমুদ তালুকদার ও হুমায়ুন কবির বাবলু, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন।
এছাড়া বর্ধিত সভায় জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, আবুল আজাদসহ বিভিন্ন থানা ও উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় জেলা ও সকল উপজেলা কমিটির উদ্যোগে জেলা সদরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার। সভায় বিভিন্ন উপজেলা যুবলীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তোলে ধরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন,‘জেলা-উপজেলা যুবলীগের এখন ঐক্যবদ্ধ ও গতিশীল। জেলার বিভিন্ন উপজেলা ও থানা যুবলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরো বেশ কয়েকটি উপজেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন করা হবে। এর পর আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জেলা যুবলীগের সম্মেলনের প্রস্তুতি নেয়া হবে।’