- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণায় প্রার্থীরা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শনিবার রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক প্রদান করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ আনারস প্রতীক ও বিএনপির দলীয় মমোনীত প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান পেয়েছেন ধানের শীষ প্রতীক।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব (নৌকা), বিএনপির দলীয় প্রার্থী হাজী সোহেল আহমদ খান টুনু (ধানের শীষ),     
স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন (তালা), স্বতন্ত্র প্রার্থী ফয়জুর হক (টিউবওয়েল), বাংলাদেশ জমিয়তের উলামায়ে ইসলাম’র প্রার্থী সৈয়দ ছলিম আহমদ (খেজুর গাছ), মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারি (নৌকা), বিএনপির মনোনিত প্রার্থী ফারজানা আক্তার (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী সুফিয়া খানম সাথী (ফুটবল প্রতীক)।
এদিকে নির্বাচনী প্রতীক পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। শনিবার আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আকমল হোসেন উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বীপাল কান্তি দেব, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ। এছাড়াও নৌকার সমর্থনে ওই ইউনিয়নে কয়েকটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা বিকেলে পৌরশহরের জগন্নাথপুর বাজার এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগ কালে তার সঙ্গে ছিলেন যুবলীগ নেতা এমদাদ আহমদ, হুমায়ুন আহমদ, ছাত্রলীগ নেতা সিতু মিয়া, হাবিবুর রহমান জুয়েল, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
এদিকে বিএনপির দলীয় প্রার্থী আতাউর রহমানও জগন্ন্থাপুর বাজারে গণসংযোগ করেছেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমদ, ছাত্রদল নেতা নুরুল আমিন, জাকির হোসেন দলীয় প্রার্থীর সঙ্গে ছিলেন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বিজন কুমার দেব জগন্নাথপুর গ্রামে গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন। স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন পৌরশহরে বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, সৈয়দ জিতু মিয়া,দিলবর মিয়া, নজীর হোসেন, আব্দুল হাফিজ প্রমুখ।

  • [১]