বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলাকে মাদকমুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে মাদক চিরতরে দূর করতে হবে। তাই বিশ্বম্ভরপুর উপজেলাকে মাদকমুক্ত উপজেলা ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলার প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থানে থেকে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ্জদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, প. প কর্মকর্তা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইউপি চেয়ারম্যান এরশাদ মিয়া।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইমাম, ধর্মীয় নেতা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।