স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বুধবার সুবিধাবঞ্চিত ১১জন শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে।
বন্ধুসভার ‘একটি করে রঙিন জামা’ কর্মসূচির অংশ হিসেবে এই পোশাক বিতরণ করা হয়।
বিকাল সাড়ে চারটায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন প্রাঙ্গণে এই পোশাক বিতরণ করা হয়। ঈদের খুশি সবার মধ্যে ভাগাভাগি করে নিতেই বন্ধুসভার সদস্যর নিজেদের অর্থে এই জামাগুলো বিতরণ করেন। শহরের বিভিন্ন এলাকা থেকে বন্ধুরাই এসব শিশুদের খুঁজে বের করেন।
সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ বলেন,‘আমরা নিজেদের ঈদের খরচ থেকে শিশুদের জন্য এই নতুন জামা কেনার টাকা দিয়েছি। নতুন জামা পেয়ে শিশুরা খুশি হয়েছে, সেটা দেখে আমরাও খুশি হয়েছি। আমরা সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চাই।’
নতুন পোশাক বিতরণকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট এনাম আহমেদ, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান, সাংবাদিক এ আর জুয়েল, সুনামগঞ্জ বন্ধুসভার মো. হায়দার আলী, প্রদীপ পাল, রনজিৎ কুমার দে, আশরাফুজ্জামান বাবলু, সামির পল্লব, অমিত বর্মন, ফারজিয়া হক ফারিন, শফিকুল ইসলাম, শাহিদুর রহমান, আসাদুজ্জামান প্রিয়ম, আশীষ বর্মণ, তাজকিরা হক তাজিন, আহমেদ আল শামস, আয়মান ইসলাম প্রিয় প্রমুখ উপস্থিত ছিলেন।