- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী-সুনামগঞ্জে কেক কাটলেন অতিথিরা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনের সাংবাদিক আবদুল হাই মিলনায়তনে শনিবার বিকাল সাড়ে পাঁচটায় কেক কেটে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।
পরে বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, আইনজীবী দেবেশ কুমার শর্মা চৌধুরী   অঞ্জন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, টিআইবির সচেতন নাগরিক কমিটির সদস্য কানিজ সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলক ঘোষ চৌধুরী, দেবদাস চৌধুরী রঞ্জন, বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট এনাম আহমেদ, সংগীতশিল্পী অরুণ তালুকদার, আবৃত্তি শিল্পী শেখ রবিউল ইসলাম পুলক, যাদুশিল্পী সাইফুল ইসলাম সিরাজী, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, বন্ধুসভার সাধারণ সম্পাদক সামির পল্লব, বন্ধুসভার দ্বীপময় চৌধুরী ডিউক, প্রদীপ পাল, হায়দার আলী, রনজিৎ দে, আশরাফুল ইসলাম বাবলু, অমিত বর্মণ, রাজীব দেব, সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য পৃথা দেব। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন দ্বীপায়ন চৌধুরী, অরুণিমা দাশ, মাকসুদুর রহমান দিপু, আলী আফসার সায়েন, মুবিন আহমেদ, আবৃত্তি পরিবেশন করেন সাকির আলীম ও তাজকিরা হক তাজিন, নৃত্য পরিবেশন করেন দিবারতী তালুকদার ঐশি ও দেবশ্রী তালুকদার।
প্রবীণ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী বলেন,‘প্রথম আলো দীর্ঘ ১৮ বছর ধরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশে নানা সামাজিক কর্মকা- পরিচালনা করছে। প্রথম আলো পাঠকের যে আস্থা অর্জন করেছে সেটি ধরে রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে কাজ করছে প্রথম আলো।
মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেন,‘শুরু থেকেই আমি প্রথম আলোর পাঠক। প্রথম আলোএখন আমার পরিবারের অংশ হয়ে গেছে। আমি যেখানেই থাকি প্রথম আলো পড়ি। প্রথম আলো আজ ১৮ বছরের তরুণ। বাংলাদেশের মেধাবী তারুণ্যকে নিয়ে প্রথম আলো দেশেকে সামনের দিকে এগিয়ে নেবেÑএটাই প্রত্যাশা করি।

  • [১]