স্টাফ রিপোর্টার
প্রথম আলো বন্ধুসভার ‘একজন বন্ধু দুটি গাছ’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সুনামগঞ্জে বন্ধুসভার সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় ও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন তারা।
গাছের চারা রোপণ কর্মসূচিতে প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, সাংবাদিক আকরাম উদ্দিন, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি হায়দার আলী ও প্রদীপ পাল, সাধারণ সম্পাদক সামির পল্লব, সহ সাধারণ সম্পাদক অমিত বর্মণ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈফ খান, অনুষ্ঠান সম্পাদক আসাদুজ্জামান প্রিয়ম, সাহিত্য বিষয়ক সম্পাদক সাহিদুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক রুবেল পাল, পাঠচক্র বিষয়ক সম্পাদক তাজকিরা হক তাজিন, সদস্য অনিক পাল, আহনাফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ জানান, সুনামগঞ্জে এবার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চারশ গাছের চারা রোপন করবেন তারা।