- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রথম আলো বন্ধুসভার সাংস্কৃতিক আয়োজন

স্টাফ রিপোর্টার
‘শুদ্ধ বন্ধুতায় বিশুদ্ধ বাংলাদেশ’ স্লোগানের মধ্যদিয়ে সুনামগঞ্জ প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য, কৌতুক, কুইজ, নাটক পরিবেশিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  
লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, সৌখিন নাট্য সংস্থার সভাপতি শাহ আবু নাসের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক অঞ্জন চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক অ্যাড. অলক ঘোষ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, প্রথম আলো প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রভাষক ও লেখক মশিউর রহমান, কলি চৌধুরী, মনি বেগম, বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি দ্বীপময় চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক সামির পল্লব প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চায় এগিয়ে যেতে হবে। কবিতা, গান, নাটক ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করে তোলতে হবে। প্রথম আলো শুরু থেকেই এমন চর্চা করছে। যা কিছু ভাল, তার সাথে প্রথম আলো অবশ্যই আছে, থাকবে।’

  • [১]