স্টাফ রিপোর্টার
প্রথম দল হিসেবে জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আলহ্াজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়। সোমবার জেলা স্টেডিয়ামে দুপুর ১টায় বিশ্বম্ভরপুর উপজেলা দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জমিরুন নূর উচ্চ বিদ্যালয়।
আলহ্াজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয় টস জিতে বিশ্বম্ভরপুর উপজেলা দলকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। ১৮.৪ ওভারে বিশ্বম্ভরপুর উপজেলা ৮১ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ঈমন ১৭, রায়হান ১৩, আশরাফুল ও শাকিল উভয়ে ১১ রান করেন। জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের সৌরভ ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট এবং নাঈম ৩.৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট তুলে নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা দলকে অল।প রানে আটকে রাখেন। এছাড়াও সাগর ২ এবং জাকারিয়া ও আমিন উভয়ে ১ উইকেট নেন।
সহজ টার্গেটে ব্যাট করতে নেমে জমিরুন নূর উচ্চ বিদ্যালয় ১৪.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে উঠে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন নওসাদ। এছাড়াও সাগর ১৪, সৌরভ ১০ ও তালহার ৯ রান করেন। বিশ্বম্ভরপুর উপজলা দলের আক্তার ২ উইকেট নেন।
আজ ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট দল এবং আলহেরা মাদ্রাসা। বিজয়ী দল ফাইনালে খেলবে জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। আগামী ৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে শিরোপা।