- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রথম দিনে এসএসসি পরীক্ষায় জেলায় অনুপস্থিত ৭৭ জন

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার থেকে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি ও কারিগরি শাখায় প্রথম দিন বাংলা প্রথমপত্র ও দাখিলের কোরআন মাজিদ তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে অনুপস্থিত ছিল ৪৮ জন, কারিগরিতে ৭ জন ও দাখিলে ২৫ জনসহ মোট ৭৭ জন অনুপস্থিত ছিল।
সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষাবোর্ডের হিসাব অনুযায়ী এসএসসি ও দাখিলসহ মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে জেলার কোথাও কেউ বহিস্কৃত হয়নি।
তবে পরীক্ষা কেন্দ্র সচিবের দেয়া তথ্য থেকে জানা যায়, এবার জেলার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ৫৮২ জন, পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ হাজার ৫৩৪ জন, অনুপস্থিত ছিল ৪৮ জন।
কারিগরি শাখার ৫৭৮ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৭১ জন, অনুপস্থিত ছিল ৭ জন ও দাখিল পরীক্ষার্থীর  
সংখ্যা ৩ হাজার ১১৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৯৫ জন। এসএসসিতে ৪৪টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা, কারিগরি কেন্দ্র ৫ টি ও ১২টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। পর্যাপ্ত পরিমাণ আইনশৃংখলা বাহিনী ছিল। চার জন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে তিনটি উপজেলায় একটি করে ভিজিলেন্স কমিটি পরীক্ষা তদারকি করেন।
জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় পরীক্ষার্থী ছিল ২হাজার ৫০৮ জন, পরীক্ষা দিয়েছে ২হাজার ৫০২ জন অনুপস্থিত ছিল ৬ জন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পরীক্ষার্থী ছিল ১হাজার ১৬৬জন পরীক্ষা দিয়েছে ১হাজার ১৬৩ জন অনুপস্থিত ছিল ৩ জন। ছাতক উপজেলায় পরীক্ষার্থী ছিল ৩ হাজার ১৩৬ জন পরীক্ষা দিয়েছে ৩ হাজার ১২৯ জন, অনুপস্থিত ছিল ৭ জন। জগন্নাথপুর উপজেলায় পরীক্ষার্থী ছিল ১হাজার ৮২৮ জন পরীক্ষা দিয়েছে ১হাজার ৮২৭ জন অনুপস্থিত ছিল ১ জন। দিরাই উপজেলায় পরীক্ষার্থী ছিল ১হাজার ৬৩৪ জন পরীক্ষা দিয়েছে ১হাজার ৬২৭ জন অনুপস্থিত ছিল ৭ জন। শাল্লা উপজেলায় পরীক্ষার্থী ছিল ৬শত ২৩ জন পরীক্ষা দিয়েছে সকল ছাত্র ছাত্রী অনুপস্থিত ছিল না কেউ। জামালগঞ্জ উপজেলায় পরীক্ষার্থী ছিল ৯০৭ জন পরীক্ষা দিয়েছে ৯০৫ জন অনুপস্থিত ছিল ২ জন। ধর্মপাশা উপজেলায় পরীক্ষার্থী ছিল ১হাজার ৬৩৪জন পরীক্ষা দিয়েছে ১হাজার ৬২৮ জন অনুপস্থিত ছিল ৬ জন। তাহিরপুর উপজেলায় পরীক্ষার্থী ছিল ১হাজার ২৮৪ জন পরীক্ষা দিয়েছে ১হাজার ২৮০ জন অনুপস্থিত ছিল ৪জন। বিশ্বম্ভরপুর উপজেলায় পরীক্ষার্থী ছিল ১হাজার ৩১১জন পরীক্ষা দিয়েছে ১হাজার ৩০৩ জন অনুপস্থিত ছিল ৮ জন। দোয়ারাবাজার উপজেলায় পরীক্ষার্থী ছিল ১হাজার ৬৯৩ জন পরীক্ষা দিয়েছে ১হাজার ৬৮৯ জন অনুপস্থিত ছিল ৪ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় সুনামগঞ্জ সদর উপজেলায় পরীক্ষার্থী ছিল ১৭৮ জন তার মধ্যে উপস্থিত ছিল ১৭৫ জন অনুপস্থিত ছিল ৩ জন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পরীক্ষার্থী ছিল ১৬৩ জন তার মধ্যে উপস্থিত ছিল ১৬২ জন অনুপস্থিত ছিল ১ জন। ছাতক উপজেলায় পরীক্ষার্থী ছিল ৮৩৩ জন তার মধ্যে উপস্থিত ছিল ৮২৯ জন অনুপস্থিত ছিল ৪ জন। জগন্নাথপুর উপজেলায় পরীক্ষার্থী ছিল ৫৫৫ জন তার মধ্যে উপস্থিত ছিল ৫৫১ জন অনুপস্থিত ছিল ৪ জন। দিরাই উপজেলায় পরীক্ষার্থী ছিল ২৫৩ জন তার মধ্যে উপস্থিত ছিল ২৫২ জন অনুপস্থিত ছিল ১ জন। শাল্লা উপজেলায় পরীক্ষার্থী ছিল ৩১ জন তার মধ্যে উপস্থিত ছিল ২৮ জন অনুপস্থিত ছিল ৩ জন। জামালগঞ্জ উপজেলায় পরীক্ষার্থী ছিল ২৩৮ জন তার মধ্যে উপস্থিত ছিল ২৩৩ জন অনুপস্থিত ছিল ৫ জন। ধর্মপাশা উপজেলায় পরীক্ষার্থী ছিল ১০৪ জন তার মধ্যে সবাই উপস্থিত ছিল অনুপস্থিত কেউ ছিল না। তাহিরপুর উপজেলায় পরীক্ষার্থী ছিল ২৮৯ জন তার মধ্যে উপস্থিত ছিল ২৮৮ জন অনুপস্থিত ছিল ১ জন।  বিশ্বম্ভরপুর উপজেলায় পরীক্ষার্থী ছিল ১৬১ জন তার মধ্যে সবাই উপস্থিত ছিল কেউ অনুপস্থিত ছিল না।  দেয়ারাবাজর উপজেলায় পরীক্ষার্থী ছিল ৪১৫ জন তার মধ্যে উপস্থিত ছিল ৪১৪ জন অনুপস্থিত ছিল ১ জন।

  • [১]