স্টাফ রিপোর্টার
প্রথম বিভাগ ক্রিকেট লীগে বড় ব্যবধানে জয় লাভ করেছে অগ্নিবীনা ক্রিকেট ক্লাব। ১০০ রানে রাইজিং স্টার ক্রিকেট ক্লাবকে হারিয়েছে অগ্নিবীনা।
সোমবার সকালে জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে অগ্নিবীনা ৪২ ওভারে ২৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফয়সল ১২০ বলে সর্বোচ্চ ৯১ রান করেন। এছাড়াও সৌরভ ৪৪ বলে ৫৩, ইশতিয়াক ২৩ বলে ২৪, সনজয় ২৮ বলে ১৬ রান করেন।
রাইজিং স্টার ক্রিকেট ক্লাবের নাইম ২, অনুপ ১ এবং হৃদয় ২ উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ১৪২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সাজু ২৮ ও ইফাজ ২৭ রান করেন। অগ্নিবীনার মিজান, সৌরভ, নাইম তিন জনেই ২টি করে উইকেট তুলে নেন।
খেলা পরিচালনা করেন ফখরুল ইসলাম ও আরিফুল ইসলাম।