- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রধানমন্ত্রীকে অভিনন্দন-ছাতক অনার্স ডিগ্রী কলেজ সরকারিকরণ

ছাতক প্রতিনিধি
ছাতক অনার্স ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হয়েছে। গত ৩০ জুন প্রধানমন্ত্রী দেশের ১৯৯টি কলেজের সাথে ছাতক ডিগ্রী কলেজকেও জাতীয়করণের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ছাতক ডিগ্রী কলেজ এ অঞ্চলে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। কলেজটি জাতীয়করণের জন্য এ অঞ্চলের মানুষের ছিল ব্যাপক প্রত্যাশা। প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নে সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন-নিবেদনও করা হয়েছে। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছাতকবাসীর প্রাণের দাবী পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গৃহিত এ ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঈদের আনন্দের সাথে বাড়তি আনন্দ উপভোগ করছেন ছাতকবাসী।
ছাতক ডিগ্রী কলেজ জাতীয়করণের অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
তারা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা সচিব সোহরাব হোসেনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  

  • [১]