- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, গ্রেফতার ১

আশিক মিয়া, দোয়ারাবাজার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় আক্তার মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সুনামগঞ্জ র‌্যাব ৯।
গ্রেফতারকৃত আক্তার মিয়া দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা আজবপুর গ্রামের মৃত মো. সুরুজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন কমেন্ট করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব ৯।
বৃহস্পতিবার ভোরে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার (এএসপি) মো. ফয়সল আহমদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
এদিকে র‌্যাব ৯ এর এএসআই মহিউদ্দিন বাদী হয়ে দোয়ারাবাজার থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ে করেছেন। মামলা নং ৫, তারিখ ১১/৬/২০২০ ইং। গ্রেফতারকৃত আক্তার মিয়াকে বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে র‌্যাব -৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার (এএসপি) মো. ফয়সল আহমদ জানান, গ্রেফতারকৃত আক্তার মিয়া দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করে আসছিল। তথ্য প্রমাণসহ আজ তাকে গ্রেফতার করা হয়েছে।

  • [১]