সু.খবর রিপোর্ট
ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জমিসহ ঘর উপহার পেয়েছেন সুনামগঞ্জ জেলার ১ হাজার ১৪৯ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ১৯০টি, দিরাই উপজেলায় ৪২টি, দোয়ারাবাজার উপজেলায় ১২৫টি, তাহিরপুর উপজেলায় ৪৫টি, সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬৫টি, শান্তিগঞ্জ উপজেলায় ৪০টি, ছাতক উপজেলায় ১৬২টি, জগন্নাথপুর উপজেলায় ৮০টি, ধর্মপাশা উপজেলায় ১৫০টি এবং জামালগঞ্জ উপজেলায় ১৫০টি ঘর উপহার প্রদান করা হয়।
জামালগঞ্জ
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন জামালগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন একশ ৫০ পরিবার। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এই ঘরের চাবি হস্তান্তর করেন।
মঙ্গলবার বেলা ১১টায় গণভবন হতে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন প্রমুখ।
সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ঈদের উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জামালগঞ্জ উপজেলায় ১শ’ ৫০ টি ঘরের চাবি হস্তান্তর করা হয়।
দোয়ারাবাজার
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল দোয়ারাবাজারে ১২৫টি গৃহহীন পরিবার। মঙ্গলবার বেলা ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় দোয়ারাবাজারে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করার পরই দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে আশ্রয়ন প্রকল্প—২ এর ৩য় পর্যায়ে বরাদ্দকৃত ভূমিহীন ও গৃহহীন ১২৫ টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী বাবু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা প্রকৌশলী মো. রাশেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা কৃষি অফিসার মহসিন খান, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার প্রেসক্লাবের উপদেষ্টা বজলুর রহমান, সহ সভাপতি কামাল পারভেজ, সাধারণ সম্পাদক আশিক মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ মুতালেব ভূইয়া, আশিষ রহমান, সুমন আহমেদ প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে ৮৫জন ভূমি ও গৃহহীন পরিবারকে মুজিববর্ষের ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ভোধনের পর তাহিরপুরের ৮৫ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে দলিল ও ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ লক্ষে বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বাদাঘাট ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, নিজাম উদ্দিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহকারী কশিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান—উদ—দৌলা, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান ইউনূছ আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও দলিলসহ ভূমি হস্তান্তর করা হয়। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন শুকুর আলি।
জগন্নাথপুর
জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৪০টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে ঈদ উপহার আশ্রয়ণ—২ প্রকল্পের ঘর উদ্বোধন করেন। পরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তিনটি ইউনিয়নে ৪০ জন হতদরিদ্র সুবিধা বঞ্চিত ভূমিহীন মানুষকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি অনুপম দাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আশ্রয়ণ প্রকল্প—২ এর আওতায় তৃতীয় পর্যায়ে উপজেলায় ১৪০টি ঘর প্রদান করা হবে। তারমধ্যে মঙ্গলবার ৪০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। ঘরগুলো হলো কলকলিয়া ইউনিয়নে ২৪টি আশারকান্দি ইউনিয়নে ১২ টি চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৪ টি।
এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ১১০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, তৃতীয় পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। মঙ্গলবার ৪০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। এসময় উপজেলা পুষ্টি কমিটির উদ্যাগে সুবিধাভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।