- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ডে সুনামগঞ্জের শিক্ষার্থী ইমনের আঁকা ছবি

স্টাফ রিপোর্টার
পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শুভেচ্ছা কার্ডে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী মো. ছাকিবুল ইসলাম ইমন এর আঁকা একটি ছবি স্থান পেয়েছে। সে একটি গ্রামীণ দৃশ্যের ছবি এঁকেছে ।
এর আগে ইমনের আঁকা ছবি ২০১৯ সালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঈদের কার্ডে ব্যবহার করা হয়েছিল।
উল্লেখ্য, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলটি জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।
এদিকে বহুমাত্রিক প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ ছাকিবুল ইসলাম ইমন এর আঁকা ছবি মনোনয়ন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইতিমধ্যে চিত্রকর্ম অংকনের ক্ষেত্রে ছাকিবুল যথেষ্ট ভালো করছে এবং তার উত্তরোত্তর উন্নতি হচ্ছে।

  • [১]