- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হলেন মেয়র কালাম চৌধুরী

ছাতক প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গি হিসেবে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদান করতে ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী যুক্তরাষ্ট্রে যাত্রা করেছেন। রবিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন তিনি। মেয়র আবুল কালাম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গি হিসেবে জাতি সংঘের ৭১তম অধিবেশনে যোগদান শেষে  আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। তিনি ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যের লন্ডন সিটিতে দু’সপ্তাহ অবস্থান করবেন বলে জানা গেছে। আগামী ৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

  • [১]