স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় মসজিদ (কোর্ট মসজিদ)-এ শুক্রবার জুমমা’র পর দোয়া ও মোনাজাত করা হয়েছে।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য পৌর মেয়র আয়ুব বখত জগলুল, অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসাইন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, নুরুর রব চৌধুরী, অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড. আইনুল ইসলাম বাবলুসহ মুসল্লীগণ।
এদিকে শুক্রবার বাদ জুমআ জামালগঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জামালগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাসহ নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।