স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি একনেক সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে শুক্রবার কৃতজ্ঞতা জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
ব্যারিস্টার ইমন দৈনিক সুনামগঞ্জের খবরের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, ‘মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হলে নান্দনিক সুনামগঞ্জ আরো সমৃদ্ধ হবে। গরীব মানুষের উন্নত চিকিৎসা পাবার সুযোগ হবে। উচ্চ শিক্ষার সুযোগ পাবে সুনামগঞ্জের সুবিধা বঞ্চিত মেধাবীরাও’।