স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকা (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) তে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৬টি গুরুত্বপূর্ণ সেতু একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতারা হলেন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তারা মিয়া, অধ্যক্ষ জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান নিজাম উদ্দিন, আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন,‘আমার এলাকার গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ৬ টি সেতু প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। আমার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’